World
কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত
ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কুয়েতের সামরিক স্থাপনায় চালানো হামলায় তাঁরা নিহত হন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এ তথ্য জানিয়েছেন।
লেখক সিএনএন84K বার পড়া

ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কুয়েতের সামরিক স্থাপনায় চালানো হামলায় তাঁরা নিহত হন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এ তথ্য জানিয়েছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বেশ কয়েকটি ড্রোন দিয়ে কুয়েতের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ছিল একটি হামলা হয়েছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্র। সেখানে রোমভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কারিগরি বিভাগের দুই কর্মী কাজ করছিলেন।


