গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বিমান হামলায় হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তান নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।
নিহত কর্মকর্তার নাম কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ। তিনি উত্তর গাজায় সংগঠনটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।