কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে হওয়া মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কয়েকজন বিচারক। এতে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে থাকা নেতানিয়াহু কিছুটা স্বস্তি পেতে
লেখক বিবিসি··21K বার পড়া
কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে হওয়া মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কয়েকজন বিচারক। এতে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে থাকা নেতানিয়াহু কিছুটা স্বস্তি পেতে পারেন।
বিচারকেরা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলা তিনটি মামলার প্রথমটিতে তাঁকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা খুবই কম। এ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইতিবাচক খবর প্রকাশের বিনিময়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দিয়েছিলেন।
দুর্নীতির দ্বিতীয় মামলায় নেতানিয়াহুর কর্মকাণ্ড আদৌ অপরাধমূলক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা। আর তৃতীয় মামলায় তাঁরা সরকারি কৌঁসুলিদের সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে বলেছেন।
নেতানিয়াহু বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। গতকাল বুধবার তিনি বিচারপ্রক্রিয়া ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানান।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাকে, আমার পরিবারকে, আমার ছেলেকে ১০ বছর ধরে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়েছে। ১০ বছর ধরে ঘৃণা ছড়ানো হয়েছে। এতে আমার মন ক্ষতবিক্ষত হয়েছে।’
জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকদের একটি প্যানেল বুধবার ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে তলব করেন এবং মামলাটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তাঁকে জানান। এটি অত্যন্ত ব্যতিক্রমী একটি পদক্ষেপ।
নেতানিয়াহুর বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় ২০১৯ সালে, পরের বছর থেকে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু গাজায় যুদ্ধসহ বিভিন্ন কারণে আদালতে মামলার কার্যক্রম দীর্ঘায়িত হয়েছে।
এখন যে মামলা নিয়ে গুরুতর সংশয় দেখা দিয়েছে, সেটি ‘কেস ৪০০০’ নামে পরিচিত। এই মামলায় নেতানিয়াহু ও ইসরায়েলের সবচেয়ে বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডারের মধ্যে একটি ‘পারস্পরিক সমঝোতার’ অভিযোগ আনা হয়েছে। তবে দুজনই কোনো ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন।
জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকদের একটি প্যানেল গতকাল ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে তলব করেন এবং মামলাটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তাঁকে জানান। এটি অত্যন্ত ব্যতিক্রমী একটি পদক্ষেপ।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, ‘নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা কম। এতটাই কম যে বিষয়টি নতুন করে বিবেচনা করা প্রয়োজন।’
অ্যাটর্নি জেনারেল বাহারাভ-মিয়ারা বলেছেন, বিচারকদের সুপারিশগুলো তিনি বিবেচনা করবেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিচারকেরা। ‘কেস ২০০০’ নামে পরিচিত এই মামলায় আরেক প্রভাবশালী গণমাধ্যমের মালিকের সঙ্গে নেতানিয়াহুর ‘পারস্পরিক সুবিধা বিনিময়ের’ অভিযোগ রয়েছে। এ মামলায় নেতানিয়াহুর কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো কি না, তা নিয়ে বিচারকেরা প্রশ্ন তুলেছেন।
তৃতীয় মামলাটিতে অবশ্য নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা উড়িয়ে দেননি বিচারকেরা। ‘কেস ১০০০’ নামে পরিচিত এই মামলায় অভিযোগে বলা হয়েছে, এক অস্ট্রেলীয় ধনকুবেরের কাছ থেকে সিগার ও শ্যাম্পেন উপহার পাওয়ার পর নেতানিয়াহু তাঁর স্বার্থে কাজ করেছিলেন।
তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিচারকেরা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, জনস্বার্থের কথা বিবেচনা করে বিচারপ্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নতুন করে ভাবা প্রয়োজন।
অ্যাটর্নি জেনারেল বাহারাভ-মিয়ারা বলেছেন, বিচারকদের সুপারিশগুলো তিনি বিবেচনা করবেন।
নেতানিয়াহু ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হয়েছে। তাঁর বিচার শুরু হওয়ার পর ছয় বছর পেরিয়ে গেছে।
বিবিসির একটি প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত তিনটি বড় দুর্নীতির মামলা রয়েছে। ইসরায়েলের আইনি পরিভাষায় এগুলো ‘কেস ১০০০’, ‘কেস ২০০০’ ও ‘কেস ৪০০০’ নামে পরিচিত।
২০১৬ সালে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বিচার শুরু হয়। এই মামলাগুলোয় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
# কেস ১০০০ (অবৈধ উপহার গ্রহণ)
# কেস ২০০০ (গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গোপন চুক্তি)
# কেস ৪০০০ (ঘুষ গ্রহণ ও জালিয়াতি)
কেস ১০০০–এর অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু দীর্ঘদিন ধরে হলিউড চলচ্চিত্র প্রযোজক ইসরায়েলি ধনকুবের আর্নন মিলচান এবং অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল (২ কোটি টাকার বেশি) মূল্যের দামি সিগার (তামাকপাতায় মোড়ানো একধরনের ধূমপানের বস্তু) এবং গোলাপি শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছেন।
ইসরায়েলের তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট তাঁর অভিযোগে বলেছিলেন, এই উপহারগুলো কোনো সাধারণ সৌজন্য ছিল না, বরং এটি একটি ‘যোগাযোগের চ্যানেলে’ পরিণত হয়েছিল।
এসবের বিনিময়ে নেতানিয়াহু ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে তাঁর রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ওই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
‘কেস ২০০০’ মামলাটি ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিওথ আহারোনথের প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে নেতানিয়াহুর একটি গোপন চুক্তির বিষয়ে। অভিযোগ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে নেতানিয়াহু আইন করে ইয়েদিওথ আহারোনথের প্রধান প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়োমের প্রচার কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর বিনিময়ে মোজেসের পত্রিকায় নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করার কথা ছিল।
উল্লেখ্য, ইসরায়েল হায়োম পত্রিকাটি বিনা মূল্যে বিতরণ করা হতো। এই পত্রিকার মালিক মার্কিন ধনকুবের শেলডন অ্যাডেলসনও নেতানিয়াহুর বন্ধু ছিলেন।
‘কেস ৪০০০’ মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলা হয়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি বেজেকের মালিক শৌল ইলোভিচকে প্রায় ৫০ কোটি ডলারের বিশাল ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিনিময়ে ইলোভিচের মালিকানাধীন নিউজ ওয়েবসাইট ওয়ালাতে নেতানিয়াহু এবং তাঁর পরিবারের ইতিবাচক খবর প্রকাশের জন্য ওয়েবসাইটের কর্মীদের ওপর চাপ প্রয়োগ করা হতো।