কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তাঁর বাবা, দেশের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তার ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাঁকে হত্যা করা সহজ হয়। গতকাল মঙ্গলবার এক ঘরোয়া আলোচনায় এই মারাত্মক অভিযোগ তিনি করেছেন। সেই ঘরোয়া আড্ডায় তিনি ছাড়া ছিলেন তাঁর মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা। ২৪ মিনিট ধরে চলা সেই আলোচনার ভিডিও রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন, যাতে মায়ের সঙ্গে দুই ভাই–বোনের আলোচনা সবাই শোনেন, তাঁদের সম্পর্কে আরও কিছু জানতে পারেন।