ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালাতে চাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ তোড়জোড় নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় টিকে থাকতেই ইরানে আবার হামলা চালাতে চাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে অন্য কোনো কারণ থাকার সুযোগ নেই।
ইসরায়েলের নির্বাচনের পর নেতানিয়াহু এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তাঁর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছেন তিনি। তবে এ প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখেনি। সব মিলিয়ে তিনি বড় রাজনৈতিক চাপে রয়েছেন।