গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কোবাল্টের খনি, মালির লিথিয়ামের মজুত কিংবা নাইজারের ইউরেনিয়ামের ভান্ডার—আফ্রিকার বিভিন্ন দেশে থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।
গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজ সম্পদের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় আধিপত্য করছে চীন। অন্যদিকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আফ্রিকায় প্রভাব বাড়াচ্ছে রাশিয়া। বিশেষ করে সাহেল অঞ্চলের দেশগুলোতে মস্কোর উপস্থিতি বেড়েছে। আর কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আফ্রিকার খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র।