প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গতকাল রোববার লিবিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে।
রোববার সকালে পূর্ব লিবিয়ার নিয়ন্ত্রক সরকার জানায়, বেনগাজি নৌ ঘাঁটিতে একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ঘটেছে। জাহাজটি রাশিয়ায় ফিরে যাওয়ার আগে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য সেখানে নোঙর করেছিল।
জেলেনস্কি বলেন, ওই সময় দ্বিতীয় আরেকটি মালবাহী রুশ জাহাজেও হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, সেই জাহাজটিও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।