World
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। পর
লেখক রয়টার্স28K বার পড়া

বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।
স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে, পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন। তাঁরা এখন রাশিয়ায় ফিরছেন। শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে এ কথা জানান দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।


