World
‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার
মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বা খুব কম তদারকিতে পরিচালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘে সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন আগামী দুই বছরের মধ্যে এমন অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের জন্য আল
লেখক রয়টার্স61K বার পড়া
মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বা খুব কম তদারকিতে পরিচালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘে সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন আগামী দুই বছরের মধ্যে এমন অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শতাধিক দেশ।
এ ধরনের অস্ত্রকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। ইউক্রেন, সুদান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন যুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই জাতিসংঘের কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপনের সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসে। এই কনভেনশনের উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা।



