World
সেনা অভিযানের পর গোলাগুলি ও সহিংসতা, মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার
মেক্সিকোয় মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাটদের অন্যতম এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর মূল নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। তবে এল চাপো ইসিদ্রো নামে পরিচিত তিনি। ইসিদ্রোকে গ্রেপ্তারের সময় মাদক পাচারকারী
লেখক রয়টার্স72K বার পড়া

মেক্সিকোয় মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাটদের অন্যতম এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর মূল নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। তবে এল চাপো ইসিদ্রো নামে পরিচিত তিনি। ইসিদ্রোকে গ্রেপ্তারের সময় মাদক পাচারকারী সংগঠনের আরও দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে দেশটির নিরাপত্তাপ্রধান এ তথ্য জানিয়েছেন।


