World
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে ইরানের এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্
লেখক রয়টার্স80K বার পড়া

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে ইরানের এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ শনিবার এক বিবৃতিতে সেন্টকম ইরানের দাবি নাকচ করে দেয়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানটি অভিযান বাতিল করে কাছের একটি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।


