জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু সংকটের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। গতকাল শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের উদ্বেগ ও ভবিষ্যতের কথা উপেক্ষা করছে। ভূরাজনৈতিক সংকট মোকাবিলা ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে গিয়ে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না।