পারস্পরিক সহযোগিতার প্রাচীন সামাজিক ঐতিহ্য তুরস্কে ‘ইমেজে’ নামে পরিচিত। জলবায়ু সম্মেলনের দশম দিন গত বৃহস্পতিবার জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থায়ন ও স্থানীয় উদ্যোগ জোরদার করতে ‘ইমেজে দিবস’ পালিত হয়। তবে প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের কোনো বাধ্যতামূলক রূপরেখা ঘোষিত হয়নি।
একই দিনে অনুষ্ঠিত হয় ‘পিপলস প্লেনারি’। প্লেনারিতে নাগরিক সমাজ ও জলবায়ু আন্দোলনকারীরা জীবাশ্ম জ্বালানির ন্যায্য রূপান্তর, আদিবাসী ও শ্রমিকের অধিকার, দরিদ্র দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ‘বেলেম-আন্তালিয়া মেকানিজম’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। প্লেনারিতে বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের তাসনিম এসপ, লিডি ন্যাকপিল, ঝানাই কায়ান ডড ও আইলিন মাইরেনা কানিংহ্যাম।