World
দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক কি আগ্রায় তাজমহল দেখতে কিংবা নিজামুদ্দিন দরগায় যেতে পারবেন? বিষয়টি এখনো পরিষ্কার নয়। তিন দিনের জন্য ভারতে এসে মালিক কিন্তু ওই দুই জায়গায় যাওয়ার ইচ্
লেখক প্রতিনিধি65K বার পড়া

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক কি আগ্রায় তাজমহল দেখতে কিংবা নিজামুদ্দিন দরগায় যেতে পারবেন? বিষয়টি এখনো পরিষ্কার নয়। তিন দিনের জন্য ভারতে এসে মালিক কিন্তু ওই দুই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাধ তাঁর মিটবে কি না, ভারত সরকার এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে মুসাদ্দিক গতকাল শুক্রবার ভারতে এসেছেন। ভারত সরকারের আমন্ত্রণেই তাঁর এই সফর। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির পুরোনো কেল্লায় বসেছে এসসিওর ‘সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম’-এর সম্মেলন। ভারত এই সম্মেলনের আয়োজক।


