ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ করেছেন। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের দাবি, মজুরি ও জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে।
ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের মধ্যে ইতালিতে শুক্রবার এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা রয়েছে।