World
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। মালয়েশিয়ার সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ব্যাপক দমন-পী
লেখক রয়টার্স70K বার পড়া

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। মালয়েশিয়ার সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় উদ্যোগ।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন যে ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইডের (গোষ্ঠীনিধন) শামিল।



