ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন। তবে সেটি নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধীরা সরকার গঠন করতে পারেন কি না, সেটার ওপর।
সরকার গঠনের জন্য বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এ কারণে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।