চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঘুমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।
চীনের প্রেসিডেন্ট সে সময় অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। হঠাৎই ক্যামেরা ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্টের দিকে। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমাতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি, কিন্তু চোখের পাতা যে কিছুতেই নড়ছে না।