World
দুই জার্মানি এক হওয়ার ৩৬ বছর পর কেন সেখানে উগ্র ডানপন্থার উত্থান হচ্ছে
একসময় একটি দেয়াল জার্মানিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। একদিকে ছিল পশ্চিম জার্মানি, অন্যদিকে পূর্ব জার্মানি। ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, ভিন্ন অর্থনীতি ও ভিন্ন জীবন-অভিজ্ঞতার মধ্যে বেড়ে উঠেছিল দুই প্রজন্মের মানুষ। ১৯৮৯ সাল
লেখক সরাফ আহমেদ88K বার পড়া
একসময় একটি দেয়াল জার্মানিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। একদিকে ছিল পশ্চিম জার্মানি, অন্যদিকে পূর্ব জার্মানি। ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, ভিন্ন অর্থনীতি ও ভিন্ন জীবন-অভিজ্ঞতার মধ্যে বেড়ে উঠেছিল দুই প্রজন্মের মানুষ। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতনের পর সেই বিভাজন অবসানের পথ খুলে যায়। অবশেষে ১৯৯০ সালের ৩ অক্টোবর বার্লিনে ঐতিহাসিক জার্মান রাইখস্টাগ বা বুন্দেসটাগের ভবনের সামনে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হয়।
৩৬ বছর পর সেই ঐতিহাসিক ঐক্যের দিকে ফিরে তাকাচ্ছে জার্মানি। তবে এবার শুধু উৎসব নয়, আলোচনায় উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—পুনরেকত্রীকরণের মাধ্যমে যে গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রত্যাশা তৈরি হয়েছিল, সেগুলো আজ কতটা নিরাপদ?



