ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে গত বুধবার হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, সেদিন ককপিটের ভেতর সহকারী পাইলট ‘ক্র্যাশ অ্যাক্স’ (বিশেষ একধরনের কুঠার) দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন।
সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর এ ঘটনাকে সহকারী পাইলটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা’ বলে বর্ণনা করেছেন।
জরুরি পরিস্থিতিতে একটি উড়োজাহাজের কোনো অংশ কেটে বের হওয়ার জন্য বিশেষ ধরনের এই কুঠার ককপিটের ভেতর সংরক্ষিত রাখা হয়।