World
জাপানে ঘরে ঘরে জ্বর–কাশি, দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ
জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা। জ্বর–কাশি নিয়ে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর জাপানে স্বাভাবিক সময়ের বেশ আগেই ইনফ্লুয়েঞ্জার মৌসুম শুরু হয়েছে। এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান
লেখক তথ্যসূত্র:22K বার পড়া
জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা। জ্বর–কাশি নিয়ে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর জাপানে স্বাভাবিক সময়ের বেশ আগেই ইনফ্লুয়েঞ্জার মৌসুম শুরু হয়েছে। এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়ে গেছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, দেশটির ৪৭টি প্রিফেকচারের (প্রশাসনিক অঞ্চল) সবগুলোয় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়েছে। এটা জাপানজুড়ে এ সংক্রমণের দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।



