রাজধানী প্যারিস ছাড়িয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক আর শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দ নিয়ে বিভিন্ন দাবিতে দেশটির সাত শর বেশি হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।
গতকাল শুক্রবার বিভিন্ন শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনকে।
বিক্ষোভের শুরু গত সপ্তাহে, রাজধানী প্যারিসে। পরে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এর মধ্যে মঁপেলিয়ে, নঁত ও মার্সেই রয়েছে। গতকাল এক দিনে এত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার কথা জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।