World
সম্ভাব্য মার্কিন হামলার জবাবে ব্যাপক ও শক্তিশালী পাল্টা–আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে আরও ব্যাপক ও কঠোর পাল্টাজবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় মনে করছেন, এ উদ্
লেখক রয়টার্স28K বার পড়া

যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে আরও ব্যাপক ও কঠোর পাল্টাজবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় মনে করছেন, এ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম।
ইরানের নেতৃত্বের মধ্যে এখন এ ধারণা জোরালো হচ্ছে যে যুক্তরাষ্ট্র নতুন করে অভিযান শুরু করলে এবার আগের চেয়ে কঠোর জবাব দিতে হবে। তবে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তেহরান।



