World
সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে মরিয়া বিজেপি, দুর্গে পরিণত যন্তর মন্তর
গত জুন মাসের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না দিল্লি পুলিশ। তাই আজ শুক্রবার সিইসি জ্ঞানেশবিরোধী আন্দোলন রুখতে রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকা নিশ্ছিদ্র দুর্গে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়
লেখক প্রতিনিধি96K বার পড়া

গত জুন মাসের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না দিল্লি পুলিশ। তাই আজ শুক্রবার সিইসি জ্ঞানেশবিরোধী আন্দোলন রুখতে রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকা নিশ্ছিদ্র দুর্গে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রোর ১১টি স্টেশন। ট্রেন চললেও এসব স্টেশনে ওঠানামা বন্ধ। একইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
কয়েক হাজার পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে যন্তর মন্তরগামী প্রতিটি রাস্তার সংযোগস্থলে। আজ গান্ধীজয়ন্তীর দিন রাজধানীর এই কেন্দ্রীয় এলাকাটি বেহুলা-লখিন্দরের বাসরঘরের রূপ নিয়েছে।



