ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে প্রধান পাইলটের ওপর হামলার ঘটনা নিয়ে নেতানিয়াহু সরকার সস্তা রাজনীতি করছে।
গতকাল বুধবার ইয়ার লাপিদ এ অভিযোগ করেছেন বলে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।