World
আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির ঘটনায় ইরান জড়িত: যুক্তরাজ্যের দাবি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশটির গ্লস্টারশায়ারে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের একটি ভূমিকা ছিল বলে বিশ্বাস করে তাঁর সরকার।
লেখক বিবিসি73K বার পড়া

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশটির গ্লস্টারশায়ারে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের একটি ভূমিকা ছিল বলে বিশ্বাস করে তাঁর সরকার।
গত রোববার রাতে যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির দিকে তিনটি সন্দেহজনক ভ্যান যাওয়ার খবর পায় পুলিশ। পরে ঘাঁটি থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরের উইলফোর্ড এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হলেও পরে তাঁদের জামিন দেওয়া হয়।



