উড়োজাহাজের ককপিটের মেঝেতে পড়ে ছিলেন পাইলট স্মিথ মছার। রক্ত গড়াচ্ছে। এ অবস্থাতেও তিনি ককপিটের দরজা খোলার সুইচ চেপে দেন, যাতে ক্রু-যাত্রীরা ককপিটে ঢুকতে পারেন। তাঁরা যেন হামলাকারী পাইলটকে কাবু করতে পারেন। এর পর রক্ষা পায় উড়োজাহাজটিতে থাকা ১৭৪ জন যাত্রীর জীবন।
এর কিছুক্ষণ আগেই স্মিথকে ককপিটে থাকা আরেকজন পাইলট ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা থেকে এ হামলা করা হয়েছিল। ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল।