World
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের দুট
লেখক রয়টার্স65K বার পড়া

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের দুটি আস্তানায় হামলা চালানো হয়েছে। হামলায় ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় নারী এবং শিশুও নিহত হয়েছে। তিনি ঘটনাটিকে ‘আগ্রাসন ও অপরাধ’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।



