World
টেনেসিতে ২০০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে কী ঘটেছে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ২০০ বছরের মধ্যে প্রথমবার কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল। ওই নারীর নাম ক্রিস্টা পাইক। মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে যান এবং তাঁকে হাসপাতা
লেখক বিবিসি92K বার পড়া

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ২০০ বছরের মধ্যে প্রথমবার কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল। ওই নারীর নাম ক্রিস্টা পাইক। মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে যান এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
ক্রিস্টার আইনজীবীরা মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করতে জরুরি ভিত্তিতে আদালতে আবেদন করেছেন। ওই আবেদনে তাঁরা বলেছেন, ‘ক্রিস্টা পাইক জ্ঞান হারিয়েছেন, তবে তাঁর হৃৎস্পন্দন হচ্ছে এবং নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে।’



