সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট একজন ভারতীয়। তাঁর নাম স্মিত মচ্ছর। ওই ফ্লাইটের ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল বুধবার নেতানিয়াহু জানান, এদিন দুবাই থেকে তেল আবিবগামী একটি উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতের শিকার হন প্রধান পাইলট। এরপর সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে যাত্রীরা তাঁকে আটকে ফেলেন। পরে অন্য পাইলটরা উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করান।