World
৬৯ বছর বয়সে সাইকেলে পৃথিবী চক্কর দিলেন
ক্যানসারে হারান স্ত্রীকে। ২৫ বছরের জীবনসঙ্গীকে হারানোর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নামেন ৬৯ বছর বয়সী মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং প্রবীণদের অনুপ্রাণিত করতে তিনি পুরো পৃথিবী একব
লেখক প্রথম আলো ডেস্ক66K বার পড়া
ক্যানসারে হারান স্ত্রীকে। ২৫ বছরের জীবনসঙ্গীকে হারানোর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নামেন ৬৯ বছর বয়সী মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং প্রবীণদের অনুপ্রাণিত করতে তিনি পুরো পৃথিবী একবার চক্কর দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন কানাডিয়ান এই সাইক্লিস্ট। এই সুবাদে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব এখন তাঁর।
আগের এ রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।



