ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফেরাতে সৌদি আরবে সামরিক বিমান পাঠানোর কথা বলেছিল ইসরায়েল। তবে রিয়াদ সে অনুরোধ নাকচ করে দিয়েছে। দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই উড়োজাহাজের সহকারী পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তখন যাত্রীরা ওই সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে অন্য পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবে অবতরণ করান।