World
রাখাইনের বাজারে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ফলকার টুর্কের
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। গত সোমবারের ওই হামলায় ক্রেতা-বিক্রেতা, পরিবহনশ্রমিক, অন্য
লেখক প্রথম আলো ডেস্ক30K বার পড়া

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। গত সোমবারের ওই হামলায় ক্রেতা-বিক্রেতা, পরিবহনশ্রমিক, অন্যান্য বেসামরিক নাগরিকসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
পরদিন মঙ্গলবার ওই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন টুর্ক।
জাতিসংঘের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্কের বক্তব্য প্রকাশ করা হয়।



