World
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
লেগোর ছোট ছোট টুকরা। সংখ্যায় ১১ হাজার ৬৯৫। এগুলো জুড়ে তৈরি করেছেন পৃথিবীর মানচিত্র। এ জন্য সময় নিয়েছেন মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু এ কাজ করে গড়েছেন বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার
লেখক তথ্যসূত্র:75K বার পড়া

লেগোর ছোট ছোট টুকরা। সংখ্যায় ১১ হাজার ৬৯৫। এগুলো জুড়ে তৈরি করেছেন পৃথিবীর মানচিত্র। এ জন্য সময় নিয়েছেন মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু এ কাজ করে গড়েছেন বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁদের।
লেগো হলো একধরনের খেলনা; যেখানে প্লাস্টিকের ব্লক একটার সঙ্গে আরেকটা জুড়ে বিভিন্ন কাঠামো, বাড়ি, গাড়ি, রোবটসহ যা খুশি বানানো যায়।
রেকর্ড গড়া দুই বন্ধু হলেন আথেনা লিওং ও সেভি সুইফট। ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি দোকানে গত ১২ এপ্রিল তাঁরা এ চ্যালেঞ্জে অংশ নেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে মানচিত্রটি তৈরির জন্য সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে আথেনা ও সেভি নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা আগেই পুরো মানচিত্র তৈরি করে ফেলেন।



