World
মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া
শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।
লেখক রয়টার্স59K বার পড়া

শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।
জাতিসংঘ ও কয়েক ডজন মানবাধিকার সংগঠনের আপত্তি উপেক্ষা করে মালয়েশিয়া সরকার এ কার্যক্রম শুরু করেছে।
মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া দেশটির বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ এই শরণার্থী প্রত্যাবাসন। এ পরিকল্পনার আওতায় মালয়েশিয়ায় আশ্রয় নিয়ে থাকা প্রায় পাঁচ হাজার মানুষকে দেশে ফেরত পাঠানো হতে পারে।



