World
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও মোদি-শাহর পদত্যাগ দাবি কংগ্রেসের
ভোট চুরির অপরাধে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। আজ মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দাবি জানানোর পাশাপাশি বলেন, কমিশনকে চাপ দেওয়ার নৈত
লেখক প্রতিনিধি73K বার পড়া

ভোট চুরির অপরাধে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। আজ মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দাবি জানানোর পাশাপাশি বলেন, কমিশনকে চাপ দেওয়ার নৈতিক দায় মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও পদত্যাগ করা উচিত।
বৈঠকের পর ওয়ার্কিং কমিটির সদস্য কে সি বেনুগোপাল সংবাদমাধ্যমকে বলেন, ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে যা চলেছে, তা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত ছিল। এটা তাঁর নৈতিক দায়িত্ব। কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করেননি। তাই তাঁরও পদত্যাগ করা উচিত।



