World
শীতের আগেই বায়ুদূষণ মোকাবিলায় দিল্লির বড় ঘোষণা, চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এর ফলে দিল্লি-এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল) এলাকায় শীতকালীন দূষণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দূষণ মোকাবিলায় একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ‘কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে সোমবার একটি বৈঠক
লেখক তথ্যসূত্র:45K বার পড়া

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এর ফলে দিল্লি-এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল) এলাকায় শীতকালীন দূষণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দূষণ মোকাবিলায় একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ‘কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লির পরিবেশমন্ত্রী মণিন্দর সিরসা এবং বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



