World
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
পশ্চিমবঙ্গে ভাঙনের মুখে পড়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ভারতের নির্বাচন কমিশনকে চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তৃণমূলের একটি অংশকে দেওয়া ‘খাম’ প্রতীক ন
লেখক প্রতিনিধি86K বার পড়া

পশ্চিমবঙ্গে ভাঙনের মুখে পড়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ভারতের নির্বাচন কমিশনকে চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তৃণমূলের একটি অংশকে দেওয়া ‘খাম’ প্রতীক নিয়ে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের করা মামলায় রায় দেওয়া স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্ট।
সোমবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে নির্দেশনা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে তৃণমূলের বিবদমান দুই পক্ষের বক্তব্য শোনা শেষ করতে হবে। এরপর পরবর্তী তিন মাসের মধ্যে নাম ও প্রতীক বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।



