World
ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের পদত্যাগ
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ এবং ক্রমবর্ধমান জন–অসন্তোষের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ। এক দশকের বেশি সম
লেখক বিবিসি, আল–জাজিরা53K বার পড়া

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ এবং ক্রমবর্ধমান জন–অসন্তোষের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ। এক দশকের বেশি সময় ধরে দেশটি শাসন করা ভুসিচকে এবারই প্রথম এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
গতকাল রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে ভুসিচ বলেন, অক্টোবরের আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার জন্য তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন।



