সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ রোববার স্কুল থেকে অভিভাবকদের কাছে একটি ই–মেইল পাঠানো হয়েছে। ওই ই–মেইলে বলা হয়েছে, শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হচ্ছে, তবে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলবে।
বার্তা সংস্থা এএফপি এ রকম দুটি ই–মেইল দেখেছে।
ওই ই–মেইলগুলোয় লেখা আছে, ‘সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এইমাত্র জানতে পেরেছি যে সপ্তাহজুড়েই স্কুলগুলো বন্ধ রাখতে হবে।’