World
পশ্চিমবঙ্গে নতুন নির্বাচনের দাবি মমতার
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারেনি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’ করে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য বিতর্কিত এসআইআর প্রক্রিয়া বাতিল করে পুরোনো ভোটা
লেখক প্রতিনিধি95K বার পড়া

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারেনি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’ করে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য বিতর্কিত এসআইআর প্রক্রিয়া বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
নির্বাচনে পরাজয়ের পাঁচ মাস পর শনিবার এই প্রথম কলকাতার বাইরে রাজনৈতিক সমাবেশ করেন মমতা। পুলিশ সভার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।



