জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা করেছে চীন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং আজ শনিবার সাধারণ পরিষদের দেওয়া ভাষণে বেইজিংয়ের এ অবস্থান তুলে ধরেন। যদিও তিনি যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করেননি।
ভাষণে পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করতে এবং দেশটির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে ‘সংশ্লিষ্ট দেশটির’ প্রতি আহ্বান জানান।