World
ইসলামাবাদ ঘিরে নিরাপত্তা জোরদার, ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পিছিয়ে ৪ অক্টোবর
ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের আগামীকালের লংমার্চ পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লংমার্চের তারিখ পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।
লেখক ডন, জিও নিউজ40K বার পড়া

ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের আগামীকালের লংমার্চ পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লংমার্চের তারিখ পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ‘ইসলামাবাদ অভিমুখে আমাদের লংমার্চ ৪ অক্টোবর পেশোয়ার থেকে যাত্রা শুরু করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই সংগ্রাম শুধু সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ইমরান খান যে “হাকিকি আজাদি”র (প্রাপ্য স্বাধীনতা) কথা বলেছেন, তা অর্জনের জন্য।’



