ওপেনএআই বটগুলো ভুলভাবে কাজ করায় বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনধিকার প্রবেশ বা হস্তক্ষেপ হয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ওপেনএআই এ তথ্য স্বীকার করেছে।
ওপেনএআই বলেছে, তাদের এআই এজেন্টগুলো সরকার, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), সেন্সাস ব্যুরো (আদমশুমারি ব্যুরো) এবং শিক্ষা বিভাগও ছিল।