World
৯০ বছরেও জিতছেন শিরোপা
তরুণ বয়সে শরীরচর্চা করাটা স্বাভাবিক। মধ্যবয়সেও অনেককে নিয়মিত ব্যায়াম করতে দেখা যায়। তাই বলে ৯০ বছর বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নেওয়া রীতিমতো বিস্ময়কর। জাপানের তোশিসুকে কানাজাওয়া এ বিস্ময়ের জন্ম দিয়েছেন। গত মাসে ৯০তম
লেখক দ্য গার্ডিয়ান24K বার পড়া
তরুণ বয়সে শরীরচর্চা করাটা স্বাভাবিক। মধ্যবয়সেও অনেককে নিয়মিত ব্যায়াম করতে দেখা যায়। তাই বলে ৯০ বছর বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নেওয়া রীতিমতো বিস্ময়কর। জাপানের তোশিসুকে কানাজাওয়া এ বিস্ময়ের জন্ম দিয়েছেন। গত মাসে ৯০তম জন্মদিনের এক দিন আগে জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সীদের বিভাগে সেরা হয়েছেন তিনি। এটি তাঁর ১৯তম জাতীয় শিরোপা।
হিরোশিমায় নিজের জিমে বসে কানাজাওয়া বলেন, এটাই তাঁর শেষ শিরোপা নয়। শরীর ঠিক রাখতে তিনি এখনো সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দুই ঘণ্টা করে ব্যায়াম করেন।
তবে বয়স বাড়ায় ব্যায়ামের ধরন বদলেছেন কানাজাওয়া। এখন তিনি ভারী ওজন তোলার বদলে বিভিন্ন মেশিন ব্যবহার করেন।



