World
পশ্চিমবঙ্গে পশুর হাট চালুর অনুমোদন, কৃষক ও ব্যবসায়ীদের স্বস্তি
পশ্চিমবঙ্গে আবার চালু হতে চলেছে পশু কেনাবেচার হাট। ২৩ সেপ্টেম্বর গত বুধবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে রাজ্যে বন্ধ থাকা সব পশুহাট নির্দিষ্ট সরকারি বিধি ও নিয়ম মেনে পুনরায় চালু করার সিদ্ধান্তের অনুমোদন দেও
লেখক সংবাদদাতা87K বার পড়া

পশ্চিমবঙ্গে আবার চালু হতে চলেছে পশু কেনাবেচার হাট। ২৩ সেপ্টেম্বর গত বুধবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে রাজ্যে বন্ধ থাকা সব পশুহাট নির্দিষ্ট সরকারি বিধি ও নিয়ম মেনে পুনরায় চালু করার সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
সরকারের এই নীতিগত পরিবর্তনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু কল্যাণবিষয়ক ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গ্রামীণ মানুষের স্বার্থ বিবেচনা করেই পশু কেনাবেচাকে একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসার এই জনমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।



