World
ভিডিও গেম খেলে ৭৮ বছরের নারীর রেকর্ড
ভিডিও গেম ভালোবাসেন আর ‘ফোর্টনাইট’ চেনেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বলা চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর মধ্যে একটি ফোর্টনাইট। এই গেম খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাথ বোয়ি। অ
লেখক বিবিসি49K বার পড়া
ভিডিও গেম ভালোবাসেন আর ‘ফোর্টনাইট’ চেনেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বলা চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর মধ্যে একটি ফোর্টনাইট। এই গেম খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাথ বোয়ি। অবাক করা বিষয় হলো, তাঁর বয়স ৭৮ বছর।
এই বয়সের কারণেই বিশ্ব রেকর্ডের খেতাব পেয়েছেন ক্যাথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ফোর্টনাইট খেলোয়াড়। ক্যাথ গেমটি খেলা শুরু করেছিলেন ২০১৭ সালে। গেমটিতে তাঁর নাম ‘গ্রাম্পিগ্রান১৯৪৮’। সেখানে তাঁর ২৪ হাজারের বেশি অনুসারী রয়েছে।



