World
লোকদেখানো হলেও নিজের সিদ্ধান্তেই ঠিকমতো দেখানো হলো না ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাঁকজমক পছন্দ করেন। এ বছরের মে মাসে বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে চোখধাঁধানো অভ্যর্থনা জানিয়েছিলেন। এবার পালা ছিল ট্রাম্পের। বুধবার বিমানবন্দরে নিজে গিয়ে অতিথিকে স্বাগ
লেখক হাসান ফেরদৌস69K বার পড়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাঁকজমক পছন্দ করেন। এ বছরের মে মাসে বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে চোখধাঁধানো অভ্যর্থনা জানিয়েছিলেন। এবার পালা ছিল ট্রাম্পের। বুধবার বিমানবন্দরে নিজে গিয়ে অতিথিকে স্বাগত জানালেন তিনি। পরদিন হোয়াইট হাউসে সির সম্মানে হাজির করা হলো প্রায় পাঁচ শ সামরিক সদস্যকে। ছিল কুচকাওয়াজ, সামরিক বিমানের মহড়া আর সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজ।
লোকদেখানো অনুষ্ঠান, অথচ নিজের সিদ্ধান্তের কারণেই লোককে ঠিকমতো দেখানো গেল না।



