World
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতায় বিক্ষোভ
ভারতে ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় লাখ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কলকাতায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ
লেখক প্রতিনিধি73K বার পড়া

ভারতে ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় লাখ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কলকাতায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি পৃথকভাবে এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা অবিলম্বে জ্ঞানেশ কুমারকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালে দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) এবং বর্তমানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালকেও পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।



