World
ওয়াশিংটন সফরে ‘সফট পাওয়ার’ দেখালেন চীনের ফার্স্ট লেডি পেং
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরে তাঁর স্ত্রী পেং লিইউয়ান সবার নজর কেড়েছেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তিনি কোনো অনুবাদক ছাড়াই ইংরেজিতে কথা বলেছেন। পরে শিশুদের একটি গানের দলের সঙ্গে
লেখক রয়টার্স27K বার পড়া

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরে তাঁর স্ত্রী পেং লিইউয়ান সবার নজর কেড়েছেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তিনি কোনো অনুবাদক ছাড়াই ইংরেজিতে কথা বলেছেন। পরে শিশুদের একটি গানের দলের সঙ্গে গানেও কণ্ঠ মিলিয়েছেন। তাঁর পরনে ছিল আধুনিক নকশার ঐতিহ্যবাহী চীনা পোশাক।
চীনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরে ফার্স্ট লেডি পেং হয়ে উঠেছেন চীনের ‘সফট পাওয়ারের’ মোক্ষম অস্ত্র, যা চীনের ভিন্ন রকম সহজ এক ভাবমূর্তি ফুটিয়ে তুলছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সফট পাওয়ার হলো এমন এক কৌশল, যেখানে বলপ্রয়োগ না করে নিজস্ব সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ দিয়ে ভিন্ন রাষ্ট্রের জনগণকে প্রভাবিত করা যায়।



